২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে চারজনের মৃত্যু

Untitled design - 2026-06-28T163423.238

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে সন্দেহভাজন হামে চারজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৯৪১ এবং ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৯৯,২০৭।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১১৬ এবং ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১১,৭১০।
১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে ৮২,৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে, ৭৯,১৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ২৮শে জুন পর্যন্ত সন্দেহভাজন হামে মোট ৬১৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

Description of image