হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশজুড়ে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৮০ জন। আজ সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও, কোনো শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়নি।
এই সরকারি সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ৭৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এবং ৯৬ জন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। মোট মৃতের সংখ্যা ৮৪৭। এর আগে, রবিবার গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৪ শিশুর মৃত্যু হয় এবং এই সময়ে নতুন করে আক্রান্ত হন ১,১৩৭ জন।

