স্বপ্নপূরণের মঞ্চে ইউআইটিএস-এর গ্র্যাজুয়েটরা
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে পাঁচ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া ১৬জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত এবং পিএইচপি ফ্যামিলির পরম শ্রদ্ধেয় চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাঠোয়ারী।
স্বাগত বক্তব্য নিয়ে আসেন ইউআইটিসের বোর্ড অফ ট্রাস্টিজের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ওমর ফারুক ও ইউআইটিসের উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভূইয়া।
সমাবর্তন বক্তা বলেন, আজকের দিনটি শুধুমাত্র সমাবর্তনের দিন নয়, এটি আপনাদের জীবনে একটা অত্যন্ত সূচনা এবং অত্যন্ত আনন্দের দিন। একই সঙ্গে ইউআইটিএস পরিবারের জন্য গর্বের ও আনন্দের। কনভোকেশন একটি বিশ্ববিদ্যালয় কেবল আনুষ্ঠানিক সমাবর্তন নয়; এটি জ্ঞান সাধনা, অধ্যয়ন, শৈল, চরিত্র, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ জগতের অঙ্গীকারে একটি মহিমান্বিত ঘোষণা। আজ আপনাদের হাতে যে ডিগ্রি তুলে দেওয়া হবে, তা নিছক শুধুমাত্র একটি সার্টিফিকেট নয়। যার সঙ্গে যুক্ত আছে আপনাদের জীবনের বহু বছরের শ্রম সাধনা, আপনাদের অভিভাবক মণ্ডলীর ত্যাগ, পরীক্ষা, আমাদের শিক্ষক মণ্ডলীর নিষ্ঠা, পরিবারের দোয়া এবং সমাজের প্রতি আপনাদের ভবিষ্যৎ দায়িত্ব, অন্তর থেকে মহান আল্লাহর নিকট এই প্রার্থনা করি, আপনারা প্রত্যেকজন দুনিয়া ও আখেরাত উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারেন।

মো. মাহবুবুল হক পাঠোয়ারী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ফ্রিল্যান্সিং, রিমোট জব, গ্লোবাল স্টার্টআপ কিংবা আন্তর্জাতিক গবেষণায় আমাদের তরুণদের পদচারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রচলিত ও গতানুগতিক জ্ঞানের চাহিদা কমে আসছে, আন্তর্জাতিক সহবাজারে এখন গুরুত্ব পাচ্ছে স্কিল বা দক্ষতা। ক্রিটিক্যাল থিংকিং গবেষণা, মানবতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং ডিজিটাল সক্ষমতা আমাদের বিশ্বকে কেবল অনুকরণ করতে চলবে না, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো দূরদর্শী তাও গড়ে তুলতে হবে আমাদের তরুণদেরকে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএসের ট্রাস্টির মেম্বার ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ট্রাস্টি মেম্বার ও পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপন পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, ট্রাস্টি মেম্বার ও পরিচালক আনোয়ারুল হক, মোহাম্মদ আলী হোসেন সোহাগ, আমির হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু ও আক্তার পারভেজ হিরো।
সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গ্র্যাজুয়েটরা তাঁদের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মজীবন ও জাতীয় উন্নয়নে অবদান রাখার নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করেন।
