মশারিতে থাকা অবস্থায় গোখরা সাপের কামড়ে কিশোরের মৃত্যু

Untitled design - 2026-06-28T164359.293

চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে মো. সোহান উদ্দিন সোহান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোররাত ২টার দিকে সে তার ঘরে ঘুমিয়ে থাকার সময় একটি গোখরা সাপ তার ঘরে ঢুকে তাকে কামড় দেয়। আজ রবিবার (২৮ জুন) সকাল ৭টার দিকে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মো. সোহান উদ্দিন সোহান (১৬) উপজেলার আমিরবাদ ইউনিয়নের মল্লিক চবন মনু মিয়া চৌধুরীপাড়ার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে। মৃতের চাচা জাহেদুল ইসলাম চৌধুরী জানান, গতকাল ভোররাত ২টার দিকে সোহান তার ঘরে ঘুমিয়ে থাকার সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। পরে সোহান সাপটিকে মেরে ফেলে।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে আজ সকাল ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “সাপের কামড়ে ভুল চিকিৎসার কারণে এক কিশোরের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যেহেতু এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু, তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Description of image