২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Untitled design (69)

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮১৮ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৭৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। এর আগে বুধবার (৫ আগস্ট) একদিনেই ৫ জন শিশুর মৃত্যু হয়। একই সময়ে আরও ১,০৮৩ জন শিশু নতুন করে আক্রান্ত হয়।

Description of image