চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পিএইচপি মোটরসের প্যাভেলিয়ন উদ্বোধন করলেন অর্থমন্ত্রী 

IMG-20261121-WA0038

নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত শুক্রবার মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিএইচপি মোটরস প্যাভিলিয়নও উদ্বোধন ও পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু।

Description of image

বাংলাদেশে মালয়েশিয়ায় উৎপাদিত পেরুডুয়ার ব্রান্ড নিউ গাড়ির চাহিদা, বিভিন্ন সুযোগ সুবিধা এবং পিএইচপি মোটরস লিমিটেডের গাড়ি বাজারজাতকরণ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন পিএইচপি ফ্যামিলির পরিচালক জহিরুল ইসলাম রিংকু। দেশে ব্রান্ড নিউ গাড়ির বাজার সম্প্রসারণ ইতিবাচক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৮ নম্বর প্যাভিলিয়নে পিএইচপি মোটরসের ব্রান্ড নিউ গাড়ি প্রদর্শন করা হচ্ছে। মালয়েশিয়ার কোম্পানি পেরুডুয়ার চারটি মডেলে মেলা উপলক্ষে বেশকিছু অফার রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো- সুদমুক্ত কিস্তিতে গাড়ি কেনার সুযোগ। ১২ থেকে ২৪টি সুদমুক্ত কিস্তিতে গাড়ির কেনার সুযোগ রেখেছে পিএইচপি মোটরস। এছাড়া মেলা উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

টয়োটা ইঞ্জিনে পেরুডুয়া ৪ মডেলের গাড়ি:

আপাতত চারটা মডেল নিয়ে কাজ করছে পিএইচপি মোটরস লিমিটেড। ১ হাজার ৪৯৬ সিসির আরুজ, ১ হাজার ৪৯৬ সিসির মাইভি, এক হাজার ৩২৯ সিসির বেজা এবং ৯৯৮ সিসির আজিয়া মডেল। আজিয়া গাড়িতে টয়োটা ওয়ান-কেআর সিরিজের ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। বেজাতে ওয়ান-এনআর সিরিজের, মাইভিতে ২-এনআর সিরিজের এবং আরুজ মডেলে ২-এনআর সিরিজের ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। পাশাপাশি ডুয়েল ভিভিটিআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। পিএইচপি মোটরস লিমিটেডের হেড অব সেলস মো. আরিফ উল্লাহ জানান, এসব ইঞ্জিন টয়োটা ছাড়া অন্য কোন গাড়ি উৎপাদনকারী কোম্পানি ব্যবহার করতে পারে না।

তিনি বলেন, মালয়েশিয়ার গাড়ি তৈরির কোম্পানি পেরুডুয়া জাপানের টয়োটার সঙ্গে কোলাবুরেশনে গাড়ি তৈরি করে থাকে। এছাড়া আরও কিছু জাপানি কোম্পানির সাথেও কোলাবুরেশনে কাজ করে। গাড়িতে ব্যবহৃত হচ্ছে টয়োটার ইঞ্জিন। ফলে মালয়েশিয়াতে তৈরি হলেও প্রাণকেন্দ্র (ইঞ্জিন) জাপানের টয়োটা কোম্পানি থেকে এসেছে। যাতে গ্রাহকরা উপকৃত হন এবং নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত হয়। তাই ব্রান্ডনিউ টয়োটা কিনতে না পারলেও এখন আর আফসোস করার কিছু নেই; সেই স্বাদ মেটাচ্ছে মালয়েশিয়ার তৈরি পেরুডুয়া। পিএইচপি মোটরসের লক্ষ্য হলো বাজারে এমন গাড়ি সরবরাহ করা যেটাতে গ্রাহক উপকৃত হন।

পেরুডুয়া গাড়ির ফুয়েল কনজামশন খুবই ফিজিবল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে তেলের দাম বেশি; কারণ তেল আমদানি করতে হয় বিদেশ থেকে; ফলে তেলের বিষয়টি খুব বেশি মাথায় রাখতে হয়। যেহেতু টয়োটা ইঞ্জিন; বিশে^র সেরা টেকনোলজি। আমাদের মতো দেশের জন্য খুবই উপযোগী।

আফটার সেইল সার্ভিস: আরিফ উল্লাহ বলেন, পিএইচপি অটোমোবাইল শুধু গাড়ি বিক্রি করে না। মানুষের বিশ^াস অর্জন করাটাই আমাদের প্রধান লক্ষ্য। কেবল গাড়ি বিক্রি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাই গাড়ির সাথে ৩ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অ্যাবেইলেবল যন্ত্রাংশের নিশ্চয়তাও দিচ্ছে। এছাড়া গাড়ি চালানোর সময় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেলে বিকল্প গাড়ি পাঠিয়ে দিচ্ছে। ওই গাড়িটি ঠিক না হওয়া পর্যন্ত সেটা ব্যবহার করতে পারছেন গ্রাহকরা।