সেপ্টেম্বর 21, 2026

হরমুজে ইরানের একাধিক ড্রোন হামলা

Untitled design (18)

সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও তেহরান প্রণালীটি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে, মার্কিন সামরিক বাহিনী সব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আজ শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে এই হামলাগুলো প্রতিহত করা হয়েছে।
বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে যে, ইরান কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক ড্রোন হামলা চালিয়েছে, যা হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছিল। মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে দিয়েছে। আরও জানা গেছে যে, ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে, ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের বেশ কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাতেও হামলা চালায়।

Description of image