দেশজুড়ে পপুলার লাইফের শতকোটি টাকা বীমা দাবির চেক বিতরণ: গ্রাহকের আস্থা অর্জনে গুরুত্ব

IMG-20261003-WA0064

বীমা গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, প্রতিশ্রুত সুবিধা যথাসময়ে পৌঁছে দেওয়া এবং দেশের বীমা খাতে মানুষের আস্থা বাড়াতে দেশজুড়ে বিশেষ দাবি নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের হাতে বিপুল অঙ্কের বীমা দাবির চেক তুলে দেওয়ার কার্যক্রম চলমান। ধারাবাহিক এ উদ্যোগে গুরুত্ব পাচ্ছে গ্রাহকসেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো দাবি পরিশোধের বিষয়টি।

Description of image

জানা গেছে, এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, গাজীপুর, নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। এসব অঞ্চলে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য অর্থ হস্তান্তর করা হয়।

পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন।

দাবি পরিশোধে অগ্রাধিকার পাচ্ছে গ্রাহকের স্বার্থ: 

পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন।

তিনি বলেন, বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের প্রয়োজনে পাশে থাকা এবং তাদের প্রাপ্য অর্থ যথাসময়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে বীমা সেবার মান উন্নয়নে কাজ করছে পপুলার লাইফ।

বীমা খাতে আস্থা ফেরানোর গুরুত্ব:

বাংলাদেশে বীমা খাতের সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের জন্য গ্রাহকের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমা পলিসি গ্রহণের সময় গ্রাহক যে আর্থিক সুরক্ষার প্রত্যাশা করেন, দাবি উত্থাপনের পর সেই সুবিধা যথাযথভাবে পাওয়া তার অন্যতম প্রধান শর্ত। বিশেষ করে জীবন বীমার দাবি অনেক পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা, সঞ্চয়, সন্তানদের শিক্ষা এবং জরুরি আর্থিক প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত।

এ কারণে দাবি নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমানো, প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করা, গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখা এবং পলিসির শর্ত অনুযায়ী প্রাপ্য অর্থ পরিশোধ করা জরুরি। বীমা প্রতিষ্ঠানের সেবার মান ও জবাবদিহি দৃশ্যমান হলে সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির সুযোগ বাড়ে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফের দেশব্যাপী দাবি পরিশোধ কার্যক্রম গ্রাহকসেবাকে গুরুত্ব দেওয়ার একটি উদ্যোগ। এর ধারাবাহিকতা বজায় রেখে সব যোগ্য দাবি স্বচ্ছভাবে ও নির্ধারিত সময়ে নিষ্পত্তি করা গেলে তা গ্রাহকের আস্থা অর্জন এবং দেশের বীমা খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

কোম্পানির তথ্য অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে বীমা দাবির চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও মোস্তফা হেলাল করিব, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ