পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত

Untitled design (21)

পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় এই হামলাটি ঘটে।
নিরাপত্তা বাহিনী মনে করছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ছাড়াও বেশ কয়েকজন সহযোগী ছিল। তল্লাশি অভিযান ও তদন্ত চলছে। সোয়াতের একজন পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ স্টেশনে প্রবেশের সময় পুলিশ এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে, ওই ব্যক্তি তার কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন।
সম্প্রতি সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। সেনাবাহিনী ও পুলিশ প্রায়শই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। পাকিস্তান সরকার পরিস্থিতির অবনতির জন্য আফগান তালেবানকে দায়ী করছে। ইসলামাবাদ তাদের বিরুদ্ধে জঙ্গিদের সমর্থন করার অভিযোগ করেছে। তবে তালেবান এই অভিযোগ দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করেছে।

Description of image