জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে

Untitled design (42)

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। তিনি আজ বুধবার (২৯ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন। এপি নিউজ এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারের জন্য রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, মৃতের পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের একাংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই ধস ঘটেছে। এছাড়া, একটি কাগজের কারখানার বড় চিমনিও ধসে পড়েছে।
দেশটির দমকল বিভাগের মতে, কাশিমা শহরের এওন মলের দ্বিতীয় তলা ধসে পড়লে বেশ কয়েকজন আটকা পড়েন। এদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোং-এর ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়েছে। কুমামোটোর জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন।
জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই কুমামোটো প্রিফেকচারের বাসিন্দা। পার্শ্ববর্তী নাগাসাকি প্রিফেকচারেও সরে যাওয়ার আদেশ জারি করা হয়েছে। ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Description of image