হরমুজ প্রণালী নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

Untitled design (41)

হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ন্ত্রণের জন্য ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়াও, তেহরান প্রণালীটির ওমানি রুটের একটি অংশ নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে। আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে, ওমান প্রস্তাব দিয়েছিল হরমুজ প্রণালীর নৌপথটি দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হোক। তবে, ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি।
তিনি বলেন, ওমান আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল যে, হরমুজ প্রণালীতে একটি জলপথ তৈরি করা হোক, যার ৫০ শতাংশ আমাদের (ইরানের) আঞ্চলিক জলসীমায় এবং ৫০ শতাংশ ওমানের আঞ্চলিক জলসীমায় থাকবে। হরমুজ প্রণালীর এই নৌপথটি এমন হতে পারে যে, জাহাজগুলো আমাদের জলসীমা দিয়ে প্রবেশ করবে এবং ওমানের আঞ্চলিক জলসীমা দিয়ে বেরিয়ে যাবে। তিনি আরও বলেন, “ওমানের প্রতি আমাদের প্রস্তাব হলো, হরমুজ প্রণালীর ট্রানজিট রুটের একটি অংশ আমাদের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে এবং রুটের যে অংশটি ওমানের জলসীমার মধ্য দিয়ে যাবে, সেটিও আমাদের নিয়ন্ত্রণে থাকবে।” এছাড়াও তিনি বলেন যে, ওমান এই প্রস্তাব গ্রহণ না করলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে।

Description of image