যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন

Untitled design (43)

চট্টগ্রাম জেলা পুলিশ যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে আরও চারজন ধরা পড়েছে। আজ বুধবার (২৯ জুলাই) এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডেভিড ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, সম্প্রতি তার সহযোগীদের গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়।
গত রবিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চট্টগ্রাম শহরের অক্সিজেন-কোয়াইশ রোডের ওয়াজেদিয়া এলাকায় এক অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) এবং সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে। দুই সহযোগীর কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান নিশ্চিত করার পর, বুধবার যশোরের ঝিকরগাছায় একটি অভিযানে ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Description of image