উত্তর লন্ডনে দুটি ট্রেনের সংঘর্ষে একজনের মৃত্যু

Untitled design (53)

উত্তর লন্ডনে দুটি ট্রেনের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। একটি ট্রেনের সামনের অংশের সঙ্গে অন্য একটি ট্রেনের পেছনের অংশের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা রয়টার্স গতকাল শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘটনাটি লন্ডনের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বেডফোর্ড শহরে ঘটেছে। ঘটনাস্থলে একাধিক জরুরি পরিষেবা পাঠানো হয় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযানে একটি এয়ার অ্যাম্বুলেন্সও অংশ নিয়েছিল। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের রেললাইন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

Description of image