পিরোজপুরে দাদুর বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Untitled design (54)

পিরোজপুরে দাদু-দিদার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে। দুই ভাই হলো আবদুর রহমান (৮) ও আবদুর রহিম (৩)। তারা খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছেলে। তারা খাগড়াছড়ির বাড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে দাদু-দিদার বাড়ি বেড়াতে এসেছিল।
পরিবার জানায়, গতকাল বিকেলে দুই ভাই তাদের দাদু-দিদার বাড়ির উঠোনে খেলছিল। সন্ধ্যায় তাদের কোথাও দেখা না গেলে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির কাছের একটি পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, শিশু দুটিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মনে হয়েছিল, শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।

Description of image