ইসরায়েলকে শিক্ষা দিতেই হবে: ইরান

Untitled design (70)

ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, ইসরায়েলকে শিক্ষা দিতেই হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে, এতে সতর্ক করা হয়েছে যে, যদি ইসরায়েল ও তার মিত্ররা, বিশেষ করে দক্ষিণ লেবাননে, তাদের আগ্রাসন ও উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে আগের চেয়ে “আরও কঠোর ও বিধ্বংসী” জবাব দেওয়া হবে। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং তা সতর্কতা ও পাল্টা হুমকির এক নতুন পর্যায়ে পৌঁছেছে।

Description of image