হামের উপসর্গে ময়মনসিংহে আরও ১ শিশুর মৃত্যু

Untitled design (71)

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ময়মনসিংহে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১০১ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে, ৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর আগে, গত রবিবার (৮ জুন) দেশে একদিনে হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছিল। এদের মধ্যে একজন হামে এবং ৭ জন উপসর্গে মারা যায়।

Description of image