হরমুজে দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র

Untitled design (29)

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকিস্বরূপ দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।
গতকাল শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী দুটি ‘একমুখী আক্রমণকারী’ ড্রোন ধ্বংস করেছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথে হুমকি সৃষ্টি করছিল।
সেন্টকম আরও জানায়, মার্কিন বাহিনী ‘ইরানের আগ্রাসন প্রতিহত করতে’ সর্বদা প্রস্তুত। এর আগে গত শুক্রবার (৫ জুন) সেন্টকম আরও চারটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

Description of image