সেপ্টেম্বর 10, 2026

দক্ষিণ গাজায় হামাস কমান্ডার নিহত হওয়ার দাবি ইসরায়েলের

Untitled design (19)

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, নিহত কমান্ডার ৭ অক্টোবর, ২০২৩ তারিখে কিসুফিম এলাকায় হামাসের একটি হামলায় অংশ নেওয়া যোদ্ধাদের মধ্যে ছিলেন।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, হামাসের নুখবা ইউনিটের সেল কমান্ডার সাকর আবু করিম মঙ্গলবার দক্ষিণ গাজায় এক বিমান হামলায় নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সংগঠনটির যোগাযোগ কার্যক্রমের দায়িত্বে থাকা হামাসের আরেক সদস্যও এই হামলায় নিহত হয়েছেন। তবে, এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Description of image