হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৬২০

Untitled design (30)

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১,২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ১,২২১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এবং ৬৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।
আজ রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক এবং খুলনায় এক শিশুর হামের উপসর্গে মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে জানা গেছে, ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ৫২৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্ত হওয়ার পর ৯১ জন শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে মোট ৬২০ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭৯,১২০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে ৬৪,২৬৩ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬০,০৮৪ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

Description of image