যে কোনো আরব রাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে – মেজর জেনারেল মোহসেন রেজাই
ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, যে কোনো আরব রাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করলে ‘ভয়াবহ পরিণতির’ সম্মুখীন হতে হবে। তিনি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা শুধু রাজনৈতিকভাবে ‘ভুল’ সিদ্ধান্তই নয়, বরং এটি সমগ্র মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।
রেজাই আরও দাবি করেন যে, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো দুর্বল হয়ে পড়লে তা ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করবে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সকল দেশের জন্য ‘ভয়াবহ পরিণতি’ ডেকে আনতে পারে। তিনি আরব দেশগুলো এবং মুসলিম বিশ্বকে তাদের নিজস্ব আঞ্চলিক স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান গ্রহণের আহ্বান জানান।

সূত্র: ডন।
