ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৯, মৃত্যু নেই

Untitled design (42)

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, ঢাকা বিভাগে পাঁচ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ জন, খুলনা বিভাগে তিন জন, ময়মনসিংহ বিভাগে এক জন এবং রাজশাহী বিভাগে এক জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯ জন ডেঙ্গুরোগী। চলতি বছরের ১১ মে পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৬১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এছাড়া ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

Description of image