যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিলের মরদেহ বাংলাদেশের পথে

Untitled design (94)

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিহত জামিলের মরদেহ বহনকারী বিমানটি গতকাল শনিবার (২ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। জামিলের মরদেহ আগামীকাল সোমবার দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছাবে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার এবং প্রবাসীরা দুটি মরদেহ হস্তান্তরের জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল নাহিদা বৃষ্টির মরদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানোর পদক্ষেপও নিচ্ছে।
উল্লেখ্য, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। পরে নিশ্চিত করা হয় যে, দুজনকেই হত্যা করা হয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, জামিলের রুমমেট হিশাম আবু গারবিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Description of image