২০২৬ সালে দুবাইয়ের রাস্তায় নামবে ৭৩৫টি ইলেকট্রিক বাস

Untitled design (93)

দুবাই তার পরিবেশ-বান্ধব গণপরিবহন প্রকল্পের দিকে একটি বড় পদক্ষেপ নিচ্ছে। কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে শহরে ৭৩৫টি ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা করছে। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) জানিয়েছে যে, নতুন বাস বহরটি পর্যায়ক্রমে যুক্ত করা হবে। এখন পর্যন্ত দুবাইতে মাত্র ৪০টি ইলেকট্রিক বাস চলাচল করছে।
হাইড্রোজেন চালিত যানবাহন ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে। নতুন বাসগুলো চালু করার জন্য আল কুয়োজ, আল রুওয়াইস, লেহবাব, বিজনেস বে এবং জেবেল আলিসহ পাঁচটি ডিপোতে চার্জিং পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। ডিপোগুলোতে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন মোট ৩২টি উচ্চ-ক্ষমতার চার্জার পয়েন্ট স্থাপন করা হয়েছে।
‘এফ-১৩’ নামের একটি নতুন ইলেকট্রিক বাস ইতোমধ্যে এই রুটে চালু করা হয়েছে। এটি একবার চার্জে প্রায় ৩৭০ কিলোমিটার যেতে পারে এবং এটি ৪৭০ কিলোওয়াট-আওয়ারের একটি ব্যাটারি দ্বারা চালিত। কর্তৃপক্ষ জানিয়েছে যে, যাত্রীদের আরাম ও শীতাতপ নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Description of image