জার্মানি থেকে ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

Untitled design (58)

ন্যাটো মিত্র জার্মানি থেকে যুক্তরাষ্ট্র ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে। গতকাল শুক্রবার (১ মে) পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশনায় আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬,৪০০ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতি। এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান বিরোধের প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, ইরান আলোচনায় যুক্তরাষ্ট্রকে বিব্রত করছে। এতে ট্রাম্প ক্ষুব্ধ হন। সে সময় তিনি ইউরোপে সৈন্য সংখ্যা কমানোর হুঁশিয়ারি দিয়েছিলেন।

Description of image