সিলেটে প্রধানমন্ত্রী

Untitled design (57)

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। আজ শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি (বিএস-৫৩১) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বেশ কয়েকজন সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেখান থেকে তিনি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সরাসরি হযরত শাহজালাল (রা.)-এর মাজারে যান। মাজার পরিদর্শনের পর তিনি সুরমা নদীর তীরে ৪,৬৩৫ কোটি টাকা ব্যয়ে ‘বন্যা প্রতিরোধ ও অবকাঠামো নির্মাণসহ সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত একটি জনসভায় যোগ দেবেন।
এছাড়াও তিনি ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে একটি নতুন শাখার উদ্বোধন করবেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে নেতা ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এদিকে, গতকাল শুক্রবার (১ মে) রাত থেকে সিলেটে ভারী বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সকালেও ভারী বৃষ্টি অব্যাহত ছিল।

Description of image