পিরোজপুরে তালাবদ্ধ বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

Untitled design (59)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি তালাবদ্ধ বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল শুক্রবার (১ মে) রাতে মঠবাড়িয়া পৌরসভার আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ডাক্ট টেপে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানা আরামবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ ঘরের ভেতর থেকে ডাক্ট টেপে মোড়ানো গাঁজার বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যেটির বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। সে সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Description of image