বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের বাসে ধাক্কা, ২ জনের মৃত্যু

Untitled design (25)

ঢাকার বনানীতে সেতু ভবনের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের বাসে ধাক্কা মারে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের নাম এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন সিটি কর্পোরেশনের কর্মী ছিলেন এবং তারা রাস্তাটির সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’ বাসে উঠতে গেলে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ চালক ও বাসের হেলপার তাদের বাধা দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফুটওভার ব্রিজে ধাক্কা মারে। এ সময় রাস্তায় আগে থেকেই কর্মরত সিটি কর্পোরেশনের দুই কর্মীকে বাসটি ধাক্কা দিলে তারা প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিলেও চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

Description of image