ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ, ৩১টি জাহাজকে ফেরার নির্দেশ

Untitled design (9)

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ৩১টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বা বন্দরে ফিরে আসার নির্দেশ দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই জাহাজগুলোর বেশিরভাগই জ্বালানি ট্যাঙ্কার।
গতকাল বুধবার (২২ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদন অনুসারে, সেন্টকম তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করেছে যে, বেশিরভাগ জাহাজই যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে চলছে। সেন্টকমের মতে, ইরানের বন্দরগুলোতে এই নৌ অবরোধ বাস্তবায়নে ১০,০০০-এর বেশি মার্কিন সৈন্য, ১৭টি যুদ্ধজাহাজ এবং ১০০টিরও বেশি বিমান অংশ নিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। এর পরপরই তেহরান বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ শুরু করেছে।

Description of image