ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা, ইরান কী বলল

Untitled design (18)

ইরানের সংসদের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ‘অর্থহীন’। পরাজিত পক্ষ কোনো শর্ত আরোপ করতে পারে না।
মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘অবরোধ অব্যাহত রাখা বোমা হামলার চেয়ে ভিন্ন কিছু নয় এবং এর সামরিক জবাব দিতে হবে। তাছাড়া, ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানো অবশ্যই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার কৌশল। ইরানের পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।’ এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ইরানি নেতারা প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী হামলা চালাবে না। তবে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে।
ট্রাম্প বলেন, পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে এবং সব দিক থেকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি। তাদের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যেকোনো উপায়ে যুদ্ধবিরতি বাড়ানো হবে।’ কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায়, এই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালের জন্য বলে মনে করা হচ্ছে।

Description of image

সূত্র: আল জাজিরা