ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বৈদেশিক ঋণ ৭৮,০০০ মিলিয়ন ডলার

Untitled design (17)

 

Description of image

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮,০৬৭.২০ মিলিয়ন ডলারে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানা বাংলাদেশে বৈদেশিক ঋণের বর্তমান পরিমাণ, ঋণ পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কত ঋণ পরিশোধ করা হয়েছে, সে সম্পর্কে জানতে চেয়েছিলেন।
এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০৬৭.২০ মিলিয়ন ডলার। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মোট ৯০.৬৬ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে।