আলোচনার মাধ্যমে নিজেদের পরাজয় ঢাকার চেষ্টা করছে ইসরায়েল: হিজবুল্লাহ

Untitled design (4)

লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফদলাল্লাহ দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেদের পরাজয় ঢাকার চেষ্টা করছে। আল জাজিরা এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, লেবাননের কর্তৃপক্ষের উচিত তাদের অবস্থান পুনর্বিবেচনা করে জনগণের পাশে ফিরে আসা।
ফদলাল্লাহ আরও দাবি করেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে সরকার অঞ্চলটিকে ঝুঁকিতে ফেলেছে এবং তাদের শত্রু ইসরায়েলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, তেহরান-ওয়াশিংটন আলোচনা প্রক্রিয়া থেকে লেবাননকে বাদ দেওয়াটা ছিল ইসরায়েলের একটি দাবি। তবে, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা থেকে বৈরুতকে বাইরে রাখার সিদ্ধান্তটি লেবানন সরকারের অবস্থানের কারণেই নেওয়া হয়েছিল।

Description of image