হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Untitled design (17)

গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সাথে, ৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭২৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামে মোট ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ জন শিশু।

Description of image