চুয়াডাঙ্গার তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

Untitled design (18)

চুয়াডাঙ্গার জীবননগরে একটি তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত মো. সিফাত হোসেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে। এছাড়া পাঁচজনকে জরিমানাও করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে জীবননগর ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলতুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সিফাত হোসেনকে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ১৮৬০ সালের দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও, একই আইনে জীবননগরের মো. সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী এবং হারিয়ান নগরের মো. মোশাররফ হোসেনকে প্রত্যেককে ১,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, একটি তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে কারাদণ্ড এবং বিভিন্ন অপরাধে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

Description of image