‘ইরান তার বন্ধুদের ভোলেনি, প্রথম মালয়েশীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে’

Untitled_design_6_1200x630

কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস নিশ্চিত করেছে যে, একটি মালয়েশীয় ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানি দূতাবাস বলেছে, ‘আমরা বলেছিলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভোলেনি। প্রথম মালয়েশীয় জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই সতর্কবার্তা দেন। ট্রাম্প বলেন, ইরান যদি আত্মসমর্পণ না করে, তবে তাদের কোনো সেতু থাকবে না। কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। কিছুই থাকবে না।

Description of image