তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি মন্ত্রী যা বললেন

Untitled_design_5_1200x630

জ্বালানির দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে এবং প্রতি মাসে তা পর্যালোচনা করা হয় বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান। জ্বালানি মন্ত্রী বলেন, আগামী মাসে জ্বালানির দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি রোধে অভিযান চলছে। এ সময় মন্ত্রী জানান, গত এক মাসে এই অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
সংসদে দেওয়া তথ্যে তিনি বলেন, সবচেয়ে বেশি মজুত করা জ্বালানি হলো ডিজেল – ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়াও রয়েছে ১০ হাজার ৫০০ টন অকটেন এবং ১৬ হাজার টন পেট্রোল। ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১,৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন গ্যাসোলিন আমদানি করা হবে।

Description of image