উদ্ধার অভিযানে মার্কিন বিমান ধ্বংসের দাবি তেহরানের

Untitled_design_76_1200x630

নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযানে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ধ্বংস করা হয়েছে বলে ইরান দাবি করেছে।
আজ রবিবার (৫ এপ্রিল), ইরানের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে আটকে পড়া এক মার্কিন পাইলটকে উদ্ধারের একটি “ব্যর্থ” অভিযানে বেশ কয়েকটি বিমান ধ্বংস করা হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে একটি মার্কিন লকহিড সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এবং দুটি সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল। এর আগে, মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের অভ্যন্তরে দুটি পরিবহন বিমান বিকল হয়ে যাওয়ার পর মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দিয়েছে।

Description of image