ধর্মকে পুঁজি করে দেশে বিভাজনের কোনো স্থান নেই: স্থানীয় সরকার মন্ত্রী

Untitled_design_77_1200x630

কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারার মাদানী অ্যাভিনিউতে ইস্টার সানডে উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে ধর্মের ভিত্তিতে বিভাজনের কোনো স্থান নেই। আমাদের অবশ্যই সব ধরনের মতপার্থক্য বা সহিংসতার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়তে হবে।
এদিকে, চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার বিদেশ থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। তবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকার কথা বললেও কিছু লোক বারবার বাইকে করে তেল নিচ্ছে, যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী।

Description of image