৩ মে থেকে দেশব্যাপী হামের টিকা পাওয়া যাবে

Untitled_design_75_1200x630

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, আগামী ৩ মে থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হবে আজ রবিবার (৫ এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাম টিকাদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। আর ৩ মে থেকে দেশের বাকি অংশে একযোগে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, আগের সরকার টিকা না দেওয়ায় হাম বিদ্যু্তের মতো এসেছে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা দেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, দেশে হামের বর্তমান প্রাদুর্ভাবকে হালকাভাবে নেওয়া যায় না। হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা করোনা মহামারির চেয়ে কম উদ্বেগজনক নয়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সকল শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে।

Description of image