২৪ ঘণ্টায় ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৯৬ জন নিহত
গত ২৪ ঘণ্টায় ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন বেসামরিক এবং ১১ জন সামরিক কর্মী। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এর বরাত দিয়ে আজ মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক সংস্থাটি জানিয়েছে যে, সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট বেসামরিক মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৭৪২ জনে পৌঁছেছে। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, নিহতদের মধ্যে ১৭৬ জন শিশুও রয়েছে। এর আগে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি মৃতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল। তবে, আল জাজিরা স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।
এইচআরএএনএ আরও জানিয়েছে যে, গতকাল সোমবারের হামলায় বন্দর আব্বাসের শহীদ বাহোনা পিয়ার সহ একাধিক সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

