রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা-ইসরায়েল ও ইরানের প্রতি এরদোগানের আহ্বান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা-ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা শান্তির পক্ষে। এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হোক। আমাদের অঞ্চলে শান্তি ফিরে আসুক।
মার্কিন ও ইসরায়েলি হামলাকে অবৈধ উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন যে, যুদ্ধবিরতি বজায় রাখার জন্য তিনি সকল পক্ষের সাথে যোগাযোগ বজায় রাখবেন। তিনি আরও বলেন যে, ইরানে আহত বেসামরিক নাগরিক ও শিশুদের দুর্ভোগ দেখে তিনি দুঃখিত।

