গাজায় ২০,০০০ সেনা মোতায়েনে আগ্রহী ইন্দোনেশিয়া: রাষ্ট্রপতি সুবিয়ান্তো

Untitled design - 2025-09-24T164344.184

গাজায় শান্তি নিশ্চিত করতে ইন্দোনেশিয়া ২০,০০০ সেনা মোতায়েনে আগ্রহী। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দেশটির রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রস্তাব দেন।
সুবিয়ান্তো বলেন, “আজ বিশ্ব সংঘাত, অবিচার এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রতিদিন আমরা দুর্ভোগ, গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী। নিরাপত্তা পরিষদ যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে গাজা বা অন্য কোথাও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য আমরা ২০,০০০ বা তার বেশি সেনা মোতায়েনে প্রস্তুত।”
তিনি আরও বলেন, ইন্দোনেশিয়া ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২,৭১৫ সেনা পাঠিয়েছে, যা বর্তমানে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে আমাদের ষষ্ঠ স্থানে নিয়ে এসেছে। সেই সময় তিনি আরও বলেন যে, প্রয়োজনে ইন্দোনেশিয়া ইউক্রেন, সুদান বা লিবিয়ায় শান্তিরক্ষী পাঠাতে ইচ্ছুক।
উল্লেখ্য, এখন পর্যন্ত জাতিসংঘের ১৫৭টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা সদস্য রাষ্ট্রের ৮১ শতাংশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, যুক্তরাজ্য, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা এবং বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফলস্বরূপ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র রাষ্ট্র হিসেবে অবশিষ্ট রয়েছে।

Description of image