রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিনের মৃত্যু

Untitled design - 2025-09-24T165232.195

যাত্রাবাড়ীর একটি বাড়িতে এয়ার কন্ডিশনিং (এসি) বিস্ফোরণে দগ্ধ তুহিন হোসেন (৩৮) মারা গেছেন।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইনস্টিটিউটের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন যে, জাতীয় বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তুহিন হোসেন মারা গেছেন।
এর আগে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বউবাজারের ধলপুরে লিচুবাগান মসজিদের পাশে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় তুহিনের স্ত্রী ইভা আক্তারের ৩০ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে, তাদের এক সন্তানের ৪০ শতাংশ এবং অন্য ছেলের ৮ শতাংশ পুড়ে গেছে। তাদের সকলকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Description of image