কারাগারে ৩ বছর পূর্ণ করার পর ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

Untitled design (56)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান কারাগারে ৩ বছর পূর্ণ করেছেন। এ সময় করাচিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ চলাকালে নেতা ও কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং ভারী লাঠিচার্জ করে। এ সময় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। পাল্টা জবাবে বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট-পাথর ছুঁড়ে মারে, এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশের কঠোর পদক্ষেপ সত্ত্বেও পিটিআই সমর্থকরা পুনরায় সংগঠিত হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট একটি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে ইমরান খান ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তিনি এবং তার দল শুরু থেকেই এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে আসছে। অন্যদিকে, পাকিস্তান সরকারের দাবি, সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি সম্পূর্ণভাবে আদালতের আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

Description of image