হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর

Untitled design (55)

১৯৪৫ সালের ৬ই আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ঐতিহাসিক শহর হিরোশিমায় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে। আজ বৃহস্পতিবার (৬ই আগস্ট) সেই ভয়াবহ ও মর্মান্তিক হিরোশিমা দিবসের ৮১তম বার্ষিকী। জাপান যথাযথ মর্যাদা, সম্মান এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের আহ্বানের সাথে দিনটি পালন করেছে। ১৯৪৫ সালের এই দিনে, মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত অতি-গোপনীয় ‘ম্যানহাটন প্রজেক্ট’-এর অধীনে তৈরি দুটি পারমাণবিক বোমার মধ্যে প্রথমটি—যার সাংকেতিক নাম ছিল ‘দ্য লিটল বয়’—হিরোশিমা শহরের উপর ফেলা হয়।
একটি আমেরিকান ‘বি-২৯’ বোমারু বিমান (এনোল গে) থেকে ফেলা এই একটি বোমাই তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী মাসগুলোতে আনুমানিক ৯০,০০০ থেকে ১,৪০,০০০ মানুষকে হত্যা করে, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক। এই ভয়াবহ বিস্ফোরণে তৎকালীন হিরোশিমা শহরের জনসংখ্যার আনুমানিক ৩৯ শতাংশ নিশ্চিহ্ন হয়ে যায়। পারমাণবিক তেজস্ক্রিয়তা এবং এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
দিনটি উপলক্ষে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত এক স্মরণসভায় বিশ্ব নেতাদের পারমাণবিক অস্ত্র বিলোপ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানানো হয়েছিল।হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ই আগস্ট জাপানের নাগাসাকিতে প্লুটোনিয়াম-২৩৯ ভিত্তিক ‘ফ্যাট ম্যান’ বোমাটি ফেলা হয়েছিল।

Description of image