‘যুক্তরাষ্ট্র সমগ্র মধ্যপ্রাচ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত’

Untitled design (2)

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শুধু কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়। তিনি সাংবাদিকদের বলেন, এটি সমগ্র অঞ্চল এবং এই অঞ্চলের সকল দেশের নিরাপত্তার বিরুদ্ধে একটি যুদ্ধ।
ইরানের মুখপাত্র বাগাই আরও বলেন, গত পাঁচ মাসে আমরা সরাসরি দেখেছি যে, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহারের ফলে এই অঞ্চলের সকল দেশের জন্য নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে।
বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, এই পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য অঞ্চলের দেশগুলো নিজ নিজ স্থান থেকে প্রচেষ্টা চালাতে চাইবে, এটাই স্বাভাবিক।

Description of image

সূত্র: আল জাজিরা