সেপ্টেম্বর 13, 2026

ইরানের অনুরোধে হামলা স্থগিত, চুক্তি না হলে আবার হামলা শুরু হবে: ট্রাম্প

Untitled design

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের অনুরোধে দেশটিতে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। তবে, তিনি এও সতর্ক করেছেন যে, যদি দুই পক্ষ একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে হামলা আবার শুরু হবে।
গতকার সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “তারা আমাদের খুব বিনয়ের সঙ্গে বলেছে, ‘দয়া করে হামলা বন্ধ করুন, আসুন আমরা আলোচনায় বসি।’ এখন আমরা সেই পর্যায়ে আছি। দেখা যাক কী হয়! যদি কোনো চুক্তি না হয়, আমরা আগের অবস্থায় ফিরে যাব।” প্রায় দুই সপ্তাহ ধরে ইরানের ওপর ধারাবাহিক হামলার পর যুক্তরাষ্ট্র এই বিরতি দিয়েছে। একই সঙ্গে, ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপ কী হতে পারে, তাও খতিয়ে দেখছে।
এর আগে, সিএনএন-এর এক প্রতিবেদন অনুসারে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সামরিক অভিযান সম্প্রসারণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা আশঙ্কা করেছিল যে একটি দীর্ঘমেয়াদী অভিযান মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

Description of image