হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭৩০ জনে দাঁড়িয়েছে এবং ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে।
আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে, এই সময়ে হামে আর কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,১০৫ জন শিশু নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে সারাদেশের হাসপাতালগুলোতে মোট ১,০৭,৬৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১,০৩,৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

