শাপলা চত্বরের হত্যাকাণ্ড দেশের ইতিহাসে নজিরবিহীন: প্রধান প্রসিকিউটর

Untitled design - 2026-07-27T161930.143

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বরেরহত্যাকাণ্ড দেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি আজ সোমবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
প্রধান প্রসিকিউটর বলেন, এ কারণেই তৎকালীন সরকার হেফাজতে ইসলামের মতো একটি ইসলামী সংগঠনকে নির্মূল করার জন্য একটি পরিকল্পিত অভিযান চালায়। কিছু ব্লগার, অ্যাক্টিভিস্ট ও বামপন্থীদের প্রভাবে, যাদের অনেকেই নাস্তিক হিসেবে পরিচিত, সরকার হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে ধ্বংস করতে চেয়েছিল। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেদিন তাদের ওপর এই ভয়াবহ হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়।
তিনি আরও বলেন, তৎকালীন সরকার ২০১৩ সাল থেকে এই মামলার কোনো তদন্ত করেনি। হেফাজতে ইসলামের বহু প্রচেষ্টা সত্ত্বেও তৎকালীন সরকারের আমলে তারা এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার পায়নি। প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহিদুল হক ও বেনজির আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে, পলাতক ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Description of image