মির্জাপুরের বাঁশাই নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোর

Untitled design (81)

টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশাই নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোর।
জানা গেছে, গতকাল শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার হাটুভাঙ্গা এলাকায় সহপাঠীদের সঙ্গে বাঁশাই নদীতে স্নান করতে গিয়ে সে নিখোঁজ হয়। এদিকে, খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করতে না পেরে অভিযান শেষ করে। ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাগিয়া নদী ঘাট থেকে নৌকাভ্রমণে ৭০-৮০ জন মির্জাপুরে এসেছিলেন। বিকাল ৪টার দিকে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় বংশাই নদীতে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে ইসমাইল হোসেন নিখোঁজ হয়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়, কিন্তু তাকে উদ্ধার করতে না পেরে সন্ধ্যায় অভিযান শেষ করে। মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যায়। সন্ধ্যা নামলে উদ্ধার অভিযান শেষ করা হয়।

Description of image