আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস

Untitled design (80)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের প্রথম কার্যদিবস ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর কার্যক্রম শুরু করবেন।
পরে, দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শের-এ-বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমেদ। জানা গেছে, আনুষ্ঠানিক কর্মসূচির পর রাষ্ট্রপতি দুপুরে বঙ্গভবনে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়াও, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে। তিনি গুলশানে তাঁর নিজের ফ্ল্যাটে যাবেন। সেখানেও সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Description of image